কমরেড সাঈদ আহমেদকে মন্ত্রী হিসেবে দেখতে চায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তৃণমূল

নিজস্ব প্রতিবেদক:

​বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল)-এর কেন্দ্রীয় সভাপতি  কমরেড সাঈদ আহমেদকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানিয়েছে দলের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

​স্থানীয় নেতাকর্মীরা জানান, রাজনীতি ও গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে কমরেড সাঈদ আহমেদের দীর্ঘদিনের ত্যাগ ও নেতৃত্ব সর্বজনবিদিত। শ্রমজীবী ও সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে সরকারে তার অংশগ্রহণ নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন এবং মেহনতি মানুষের কণ্ঠস্বর হিসেবে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

​নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সাম্যবাদী দলের শীর্ষ নেতৃবৃন্দ জানান, সাঈদ আহমেদকে মন্ত্রী হিসেবে দেখতে পাওয়ার দাবিটি কেবল দলের নয়, এটি স্থানীয় তৃণমূলের আকাঙ্ক্ষার প্রতিফলন। তার অভিজ্ঞতা ও দূরদর্শিতাকে দেশ গঠনে কাজে লাগানোর জন্য তারা নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান।