প্রকাশ : ২৭ জুলাই ২০২৬
সময়: ১২:১৮ পিএম
উত্তরায় রাজউকের উচ্ছেদ অভিযানে কর্মকর্তাদের দেখে নেয়ার হুমকি দেয় বাড়ীর ভাড়াটিয়ারা
শাহ্ আলমঃ
গতকাল রাজধানীর উত্তরা ১৪ নং সেক্টরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ( রাজউক)'র উচ্ছেদ অভিযান চলাকালীন সময়ে একটি প্লটের অবৈধ স্থাপনায় অভিযান পরিচালনা করতে গেলে ওই প্লটের ভাড়াটিয়া, রাজউকের কর্মকর্তাদেরকে দেখে নেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায় যে, গতকাল রাজধানীর উত্তরার ১৩ ও ১৪ নং সেক্টরে রাজউকের কর্মকর্তারা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করাকালীন সময়ে ১৪ নম্বর সেক্টর ১৭ নম্বর রোড এর ১০৩ নাম্বার প্লটে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ডেসকোর কর্মকর্তারা বৈদ্যুতিক মিটাররে সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে উক্ত প্লটের ভাড়াটিয়া, রাজউকের ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে রাজইকের সংশ্লিষ্ট পরিদর্শক সহ অন্যান্ন কর্মকর্তাদেরকে বিশ্রী ভাষায় গালাগাল করে এবং তোদেরকে দেখে নিব বলে হুমকি দেয়।
সংগঠিত ঘটনার বিষয়ে রাজউকের পরিদর্শকের মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।