নারায়ণগঞ্জে ডিবির অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনায় জেলা ডিবির একটি টিমের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি জোন) ইন্সপেক্টর (নিঃ)  আব্দুল মান্নান এর তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) মোঃ জহিরুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

ডিবির বিশেষ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুলাই,  ভোর রাত ৪:৫০ ঘটিকার সময় রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নং ক্যানেল সংলগ্ন জনৈক কবির মিয়ার বাড়ীর সামনের পায়ে হাঁটা কাঁচা রাস্তার ওপর বিশেষ অভিযান চালানো হয়। 

অভিযানে সন্দেহভাজন ৪ জনকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে মোট ৫০০ (পাঁচশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট (যার ওজন ৫০ গ্রাম) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো: মোঃ সাকিব (২৫), মোহাম্মদ হোবাইব (২৭),  মোঃ রাশেদুল ইসলাম (২৪), মোঃ নাইমুর রহমান (২৬)। 

উদ্ধারকৃত ইয়াবা জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।।