বর্তমান সরকার আ.লীগের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় এসেছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র শক্তির আয়োজনে “জুলাই রক্ত ঋণের উত্তরাধিকার” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “স্বৈরাচারের দোসর ও পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নামে অবশ্যই মামলা করা উচিত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি বলছে মামলা হবে না। তার সঙ্গে তাদের যোগাযোগ আছে।” তিনি আরও উল্লেখ করেন, এরশাদ বিরোধী আন্দোলনে পতনের পর এরশাদের নামেও মামলা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

তিনি শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, শিক্ষার্থীদের ‘বয়লার মুরগি’ বলার জন্য শিক্ষামন্ত্রী ক্ষমা চেয়ে পার পেয়েছেন। তা না হলে ভারতের শিক্ষামন্ত্রীর মতো তাকেও পদত্যাগ করতে হতো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আলামিন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান