নীলফামারীর জলঢাকায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

সাইফুল ইসলাম মানিক , নীলফামারী:

নীলফামারীর জলঢাকায় অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার দুপুরে উপজেলার শিমুলবাড়ী হাইস্কুল মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন শিমুলবাড়ী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ শিশিস।

অনুষ্ঠানে অত্র বিদ্যায়ের প্রতিষ্ঠালগ্ন থেকে সকল অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মচারীবৃন্দ ও বর্তমান কর্মরত শিক্ষকমন্ডলীকে সংবর্ধনা প্রদানের পাশাপাশি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে হাইস্কুল মাঠে বিভিন্ন ফলের চারা রোপণ করেন অতিথিসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের চৌদ্দজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও তাদের পরিবারের হাতে সংবর্ধনা দেয় শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ছিলেন, জলঢাকা মাধ্যমিক শিক্ষক সমিতির জলঢাকা সভাপতি সাইয়েদার রহমান, জলঢাকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান বিএসসি,খেড়কাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিনুর রহমানের বিএসসি, জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ প্রশাসক কামরুজ্জামান প্রমুখ। 

উল্যেখ্য শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠানটি সঠিক পাঠদান ও সুশৃঙ্খলভাবে দীর্ঘ আট যুগেরেও বেশী সময় ধরে ১৯২৯ সালে স্থাপিত প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এছাড়াও অত্র বিদ্যালয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে কলেজ জীবন শেষ করে দেশের সরকারি বে সরকারি বিভিন্ন দপ্তরে গুরুত্বপূর্ণ পদে কর্মরত হওয়ার সুযোগ হয়েছে অনেক শিক্ষার্থীর। 

পুরো অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠানটি সফল করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন প্রাক্তন শিক্ষার্থী আরমান, শ্যামল,নাজমুল, রোহান,উৎপল,মোরছালিন,সুমন,ফিরোজ,শুভসহ শিক্ষার্থী সংসদের সদস্যরা।