কাউনিয়ায় মাদক সেবনের দায়ে তিন মাসের কারাদণ্ড

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: 

কাউনিয়া উপজেলার বাহাগিলী  গ্রামের বাবু (৪০) নামের এক মাদক সেবনের দায়ে  তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

থানা সূত্রে জানা গেছে উপজেলার ৩ নং ইউনিয়নের বাহাগিলী  গ্রামের সোলেমান মিয়ার পুত্র বাবু মিয়া (৪০) সোমবার বিকালে মাদক সেবনের দায়ে তাকে পুলিশ আটক করে পরে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল  তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

পরে তাকে রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে বলে কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শিহাব উদ্দিন নিশ্চিত করেছেন।