পৌর নির্বাচনে ভোটারদের মন জয়ে দিনরাত কাজ করছেন আলোচিত মুখ কাইয়ূম মুন্সি

​মুকসুদপুর প্রতিনিধি :

আসন্ন মুকসুদপুর পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে, একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে পৌর সভার ২ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী হিসাবে নির্বাচনী মাঠে সরব ভূমিকা রাখছেন আলোচিত মুখ কাইয়ূম মুন্সি। 
কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পৌরসভার অলিগলি, পাড়া-মহল্লা ও হাট-বাজারে ঘুরে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তিনি। কুশল বিনিময়, মতবিনিময় সভা এবং গণসংযোগের মাধ্যমে নিজের প্রার্থীতা জানান দিয়ে যাচ্ছেন এই প্রার্থী।

​পৌরসভার ২ নং ওয়ার্ড  এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাইয়ূম মুন্সি সুদীর্ঘ দিন ধরেই এলাকার নানা সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবায় সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ফলে সাধারণ মানুষের মাঝে তাকে ঘিরে বিশেষ উৎসাহ ও আমেজ তৈরি হয়েছে। নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই মাঠপর্যায়ে তার উপস্থিতিতে নির্বাচন পূর্বপ্রচারণায় আলাদা গতি এসেছে।
​নিয়মিত প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকার প্রবীণ, তরুণ ও ব্যবসায়ী সমাজের সাথে নিয়মিত উঠান বৈঠক করছেন। ভোটারদের কাছে নিজের ভবিষ্যতের নানা উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ বিশুদ্ধ পানির সরবরাহ এবং তরুণদের জন্য খেলাধুলার সুব্যবস্থা নিশ্চিত করার বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে প্রচার চালাচ্ছেন তিনি।

​গণসংযোগকালে কাইয়ূম মুন্সি বলেন, “আমি কমিশনার বা ক্ষমতার লোভে নয়, ২নং ওয়ার্ড বাসীকে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ এলাকা উপহার দিতে নির্বাচনে আসতে চাচ্ছি। দীর্ঘদিনের নাগরিক দুর্ভোগ দূর করে প্রভাকরদী গ্রামকে মডেল হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। সাধারণ ভোটাররা যে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তাতে আমি অত্যন্ত অভিভূত। ইনশাল্লাহ, জনগণের ভোটে বিজয়ী হয়ে তাদের আমানত রক্ষা করব।”
​স্থানীয় একাধিক প্রবীণ ভোটার জানান, নির্বাচনের হাওয়া এখন বেশ জমে উঠেছে। নাগরিকরা এমন প্রতিনিধি চান যিনি সুখে-দুঃখে পাশে থাকবেন এবং এলাকার প্রকৃত উন্নয়ন করবেন। সেদিক থেকে কাইয়ূম মুন্সির প্রতি ২ নং ওয়ার্ড এর সাধারণ জনগণের ব্যাপক সমর্থন রয়েছে।

আব্দুল কাইয়ূম মুন্সি প্রভাকরদী গ্রামে সম্ভ্রান্ত মুন্সি পরিবারে জন্মগ্রহণ করেন,  তার পিতার নামঃ মৃত মতিয়ার রহমান মুন্সি, পরিবারের চার ভাইয়ের মধ্যে কাইয়ুম মুন্সি তৃতীয় সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনিতির সাথে জড়িত, মুকসুদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পাওয়ার আগে তিনি ছিলেন মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি এবং পরে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। ছাত্ররাজনীতি কালিন সময় থেকেই বিভিন্ন সমাজকল্যান মূলক কাজ এবং সাধারণ মানুষের বিপদে আপদে পাশে এসে দাঁড়ানোয় দরদী মানুষ হিসাবে এলাকায় খুব খ্যাতি রয়েছে।