প্রকাশ : ৩১ জুলাই ২০২৬
সময়: ১২:২৯ পিএম
বন্দরে ড্রেজার পাইপ চুরির মামলায় যুবদল নেতা কাজল প্রধান গ্রেফতার।
মোঃ জাকির :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ড্রেজারের প্রায় ২১ লাখ টাকার পাইপ ও যন্ত্রাংশ,চুরির ঘটনায় দায়ের করা একটি মামলায়,বন্দর থানা বিএনপির সাবেক সদস্য ও বন্দর থানা যুবদলের সহ-সভাপতি,কাজল প্রধানকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী শিমন হাসানের বাবা মৃত হাজী মোঃ আতিকুর রহমান আতিক একজন ড্রেজার ব্যবসায়ী ছিলেন,বাবার মৃত্যুর পর তিনি ব্যবসার দায়িত্ব নেন,ব্যবসার কাজে ব্যবহৃত ড্রেজারের ১২ ইঞ্চি পাইপ ও বুস্টার মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ বন্দর উপজেলার সালেহনগর এলাকার রূপালী গেইট বাগানে, কাইল্লাহ মিয়ার বাড়ির সামনে রাখা ছিল।
অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই সকাল ৬টা থেকে ২৭ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে কাজল প্রধান এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের সহযোগিতায় প্রায় ৮৫টি ১২ ইঞ্চি ড্রেজার পাইপ, যার আনুমানিক মূল্য ১৭ লাখ টাকা, বুস্টার মেশিনের প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন যন্ত্রাংশ খুলে নেয়াহয়,চুরি হওয়া মালামালের মোট মূল্য প্রায় ২১ লাখ টাকা।
অভিযোগকারী আরও দাবি করেন, ২৭ জুলাই ঘটনাস্থলে গিয়ে তিনি ড্রেজারের পাইপ ও যন্ত্রাংশ না পেয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে গোপন সূত্রে জানতে পারেন, চুরি হওয়া পাইপ ও অন্যান্য যন্ত্রাংশ নবীগঞ্জ ও মাহমুদনগর এলাকার বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করা হয়েছে। এরপর আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে তিনি বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় দায়ের করা মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি কাজল প্রধান সহ বিভিন্ন মামলায় মোট ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেন বন্দর থানা পুলিশ।।