মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে গণ পদত্যাগ

মুকসুদপুর প্রতিনিধি: 

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিভিন্ন পদ পদবী থেকে পৃথক পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণ পদত্যাগ করেছে আওয়ামী লীগের  নেতাকর্মীরা। এসময় তারা ঘোষনা দেন আজ থেকে আওয়ামী লীগের সাথে তাদের কোন সম্পর্ক নেই।

রবিবার (০২ অগষ্ট) সকাল হতে রাত পযর্ন্ত উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নে অন্তত ৫১ জন আওয়ামী লীগ নেতা দলীয় সকল পদ পদবী থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেন।

এসময় যেসকল নেতাকর্মীরা পদত্যাগ করেছেন তারা হলেন,  মুকসুদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিল্লাল মোল্লা,  সদস্য  পলাশ মোল্লা, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ থেকে আবুলকালাম আজাদ, আওলাদ শেখ, আকরাম চৌধুরী, মোঃ খোরশেদ মিয়া, সাইফুল শেখ, চাঁন শেখ, সিদ্দিক শেখ, সুমন মুন্সি, মোঃ সালাম মোল্লা, মোঃ হাসমত মোল্লা, ঠান্ডু শরীফ, শাজাহান মোল্লা, মোঃ শাজাহান মৃধা, আবু সাইদ মিনা, মোহাম্মাদ শেখ, মোঃ রশিদ শেখ, মোঃ মফিজ শরীফ, মোঃ হাসিব শেখ, মোঃ সুমন শেখ, মোঃ আমিরুল শরীফ, মোঃ মাহাবুর শরীফ, মালেক শেখ, ফারুক মীর, মোঃ তারেক মোল্লা, মোঃ আশরাফ আলী, ৫ নং ওয়ার্ড নেতা হান্নান শেখ, শাজন শিকদার, মামুন হাসান, সৈয়াদ শেখ, আবুল হোসেন (আবু), মাসুদ মুন্সী, ৭ নং ওয়ার্ড আঃ হক, ৮ নং ওয়ার্ড সহ-সভাপতি হেমায়েত ফকির, সদস্য মোঃ নাসিরুদ্দিন। এবং উজানী ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হরিদাস বিশ্বাস, সহ-সভাপতি  প্রণয় কর্মকার, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহন বাঁশি পান্ডে, নিপেন পান্ডে সদস্য, বুদ্ধি কান্তি পান্ডে সদস্য, মৃতুঞ্জয় পান্ডে সদস্য ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ, খিপু মোল্লা সাংস্কৃতি বিষয়ক সম্পাদক , ইয়াদ আলী মোল্লা সদস্য ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ,  মহারাজপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড  আওয়ামী লীগের সদস্য সঞ্জিত দত্ত, গোবিন্দপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য কালাচান দাস প্রমুখ। এসময় তারা আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগের ঘোষণা দেন।