মুকসুদপুরে এসএসসি পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় উপজেলার বেতগ্রাম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী অভি বিশ্বাস (১৭) গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

আজ সোমবার (১০ আগষ্ট) মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেতগ্রামের বাসিন্দা গোপাল বিশ্বাসের ছোট ছেলে অভি বিশ্বাস এবছর বেতগ্রাম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে, আজ ১০ আগষ্ট পরিক্ষার ফলাফল প্রকাশ হলে, মৃত অভি ২ বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফল হতে পাওয়ার পর অভি বেলা ১১.৩০ মিনিটের দিকে বাড়ী এসে বসত ঘরের দরজা বন্ধ করে বলে মৃতের মা তৃপ্তি রানি বিশ্বাস (৪৫) জানায়, তিনি আরো বলেন বেলা ১২ দিকে তিনি ঘরের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকিয়ে দেখেন অভি গামছা দিয়ে গলায় ফাঁস নিয়ে বসত ঘরের আড়ার সাথে ঝুলে আছে, তখন আমি (তৃপ্তি রাণি) চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনলে, দেখি সে আর বেঁচে নেই।

মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এবিষয়ে প্রতিবেদককে জানান, প্রাথমিক অবস্থায় জানাযায় পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অভিমানে দুপুর ১২ টার দিকে বসত ঘরের আড়ার সাথে গলায় গামছা দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ সেখানে পৌছায় এবং লাশের সুরতহাল তৈরি করে, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।