প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
সময়: ০৯:১৫ পিএম
রাজধানীর খিলক্ষেতে রাজউকের উচ্ছেদ অভিযানে ৫টি বাড়ির মিটার খুলে নিল ডেসকো | Barta Bichitra
তাসলিমা তমাঃ
রাজধানীর খিলক্ষেত থানাধীন বোটঘাট নামাপাড়া এলাকায় অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ - রাজউক।
বুধবার সকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলা কালে রাজউকের অনুমোদন ছাড়া নির্মিত অবৈধ স্থাপনা চিহ্নিত করে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
অভিযানে ৫ টি বাড়ির বৈদ্যুতিক মিটার খুলে নেও ডেসকো কর্তৃপক্ষ এবং কিছু বাড়ির অবৈধ অংশ অপসারণ করা হয় বলে স্থানীয়রা জানান।
রাজউক সূত্রে জানা যায়, বোটঘাটও নামাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা ও জমি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি ও দোকানপাট গড়ে তোলা হয়েছিল। এতে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও ড্রেনেজ ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। বারবার নোটিশ দেওয়ার পরও অবৈধ স্থাপনা না সরানোয় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, "রাজধানীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে রাজউকের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে যারাই সরকারি জায়গা দখল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযান চলা কালে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের কেউ কেউ অভিযানকে স্বাগত জানিয়েছেন।