প্রকাশ : ১২ আগস্ট ২০২৬
সময়: ০৯:২৪ পিএম
ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পাশে লংগদু জোন
লংগদু (রাঙামাটি):
রাঙামাটির লংগদুতে দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত রিয়েল চাকমার চিকিৎসায় আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন। খাগড়াছড়ি রিজিয়ন ও লংগদু জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ সহায়তা দেওয়া হয়।
বুধবার (১২ আগস্ট) ডানে আটারকছড়া এলাকার বাসিন্দা রিয়েল চাকমার পরিবারের হাতে এ আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত রিয়েল চাকমার উন্নত চিকিৎসার ব্যয় মেটাতে এ সহায়তা প্রদান করা হয়েছে।
রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস অনুদানের অর্থ পরিবারের কাছে হস্তান্তর করেন।
সহায়তা পেয়ে রিয়েল চাকমার পরিবার লংগদু জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
লংগদু জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং মানবিক প্রয়োজনে সেনাবাহিনী বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।