পঞ্চগড়ের বোদায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সম্মাননা পেলেন বিশ্ববিদ্যালয়পড়ুয়াদের অভিভাবকরাও

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় জ্ঞানগৃহ কোচিং সেন্টারের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শুক্রবার সন্ধ্যায় জ্ঞানগৃহ কোচিং সেন্টারের পাশে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোদা পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।

অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম রহমান, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক প্রবীর কুমার চন্দ (নয়ন), অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মাহফুজুর রহমান, সাবেক কাউন্সিলর কাউসার আলম (রুমি), আব্দুল মালেক এবং বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (বাবু)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জ্ঞানগৃহ কোচিং সেন্টারের পরিচালক আশরাফুল হক।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক ও উচ্চশিক্ষার প্রস্তুতিতে জ্ঞানগৃহ কোচিং সেন্টারে এইচএসসি প্রস্তুতি ব্যাচ ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিচালনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।