লাইস ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজকে জড়িয়ে AI ব্যাবহার করে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাহিরপুর উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের মধ্যনগর  উপজেলার লাইস ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ ট্রাস্টের  প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও উপজেলা জামাতের সেক্রেটারি  আলী হোসেনকে জড়িয়ে মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক হীন উদ্দেশ্য এবং  বর্তমান অধ্যক্ষ মোঃ শাহীন উদ্দিনের বক্তব্যকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স( AI) দ্বারা   বিকৃত করে  প্রকাশিত    সংবাদ প্রচােরর প্রতিবাদে সংবাদ সম্মেলন  করেছেন অত্র প্রতিষ্ঠানের  শিক্ষক, ও উপজেলা  জামাত ইসলামির দায়িত্বশীলরা।

সম্প্রতি ৬/৮/ ২৬ ইং  দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত ওই সংবাদকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হলে সংশ্লিষ্টরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে   প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী হোসেন বলেন,  লাইচ ভুঁইয়া কল্যাণ ট্রাস্টের জনকল্যাণকর ও শিক্ষামূলক কাজে ঈর্ষান্বিত হয়ে   একটি কুচক্রী মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে  অর্থের বিনিময়ে কথিত সাংবাদিক দৈনিক সুনামগঞ্জ খবর পত্রিকার স্থানীয় রিপোর্টকে কনভেজ করে অত্র এলাকাবাসীর  বাতিঘর লাইচ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং আমার রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার হীন উদ্দেশ্যে যে মিথ্যা বানোয়াট   উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছেন তার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। 

 তিনি দাবি করেন, সুনামগঞ্জের খবর পত্রিকার স্থানীয় সাংবাদিক আতাউর বাশার  অন্যের দ্বারা প্ররোচিত ও কনভেজ হয়ে   কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে প্রতিষ্ঠানের সুনাম ধন্য অধ্যক্ষ অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোঃ শাহীন উদ্দিনের   কল রেকর্ড বিকৃত করে যে বক্তব্য প্রচার করেছেন এটার  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

তিনি আরও বলেন, প্রকাশিত সংবাদে তার ও প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে, সেগুলো যথাযথ তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা হয়নি। একতরফাভাবে এমন সংবাদ প্রকাশের ফলে লাইস ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সুনাম এবং প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে তার দীর্ঘদিনের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন - আমরা মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা গ্রহণ করবো।
তিনি  বলেন, সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ জাতির দর্পণ।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ শাহীন আহমদ বলেন - আমাদের প্রতিষ্ঠান প্রতিবছরেই সুনামের সাথে প্রত্যাশিত রেজাল্ট কবে এলাকাবাসীর আস্থার বাতিঘরে পরিণত হয়েছে। আমি এত্র  প্রতিষ্ঠানের ট্রাস্টের বডির সাথে মিলে মিশে কাজ করে লাইচ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজকে এগিয়ে নিয়ে যাচ্ছি।  তিনি বলেন, আলী হোসেন সাব  প্রতিনিয়ত এই প্রতিষ্ঠানের জন্য মনে প্রাণে কাজ করার সুবাদেই আজকে সমগ্র উপজেলায় আমরা প্রতি বছর  গোল্ডেন এ প্লাস অর্জন করছি। 
তিনি দুঃখ প্রকাশ করে বলেন সাংবাদিক আতাউর বাশার আমাকে ফোন করেছে আমি তাকে বলেছি আমি  অসুস্থ আপনার কিছু জানার তাকলে অফিসে আসেন।
ঐ সাংবাদিক অফিসে আসেননি আমার কল রেকর্ড বিকৃত করে  মিথ্যা বানোয়াট বক্তব্য প্রচার করেছেন। আমি এই ঘৃন্য মনোভাবাপন্ন বক্তব্য প্রচার ও প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 
তিনি বলেন - আলী হেসেন সাবকে   প্রতিষ্ঠাকালীন সময় থেকে লাইস ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা ও অবদান স্থানীয়ভাবে সবার জানা। তার এই ভূমিকার কারণেই একটি মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে ও প্রতিষ্ঠানকে হেয় করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, প্রতিষ্ঠান বা তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা জামাতের আমীর মাওলানা আবু তাহের বলেন - বাংলাদেশ জামাতে ইসলামী একটি সুশৃংখল আদর্শিক রাজনৈতিক দল। কাজেই আমাদের সেক্রেটারিকে জড়িয়ে যে মিথ্যা বানোয়াট ও রাজনৈতিক হীন উদ্দেশ্যে সংবাদ প্রচার করা হচ্ছে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন অধ্যক্ষ মোঃ শাহীন উদ্দিন, বাংলা প্রভাষক সাইদুল ইসলাম, ইসলামি ইতিহাসের প্রভাষক আলামিন। অফিস সহকারী সুমন,জামাতে ইসলামি উপজেলা আমীর মাওলানা আবু তাহের, সহকারী সেক্রেটারি অবঃ সার্জেন্ট আব্দুল মুসাব্বির, সাংগঠনিক সম্পাদক সম্রাট আলম,বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন জামাতের সভাপতি আবু হানিফা, মধ্যনগর সদর ইউনিয়ন সভাপতি কবির শাহ, চামড়দানি ইউনিয়ন জামাতের সভাপতি আবু তাহের জালালী প্রমুখ|