প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬
সময়: ১১:৩০ পিএম
নালিতাবাড়ীতে খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আলোচনা, দোয়া ও কেক কাটা
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন স্মরণ করেছে উপজেলা বিএনপি। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতিতে খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার দীর্ঘ পথচলা নানা আন্দোলন-সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত। গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকার কথাও তাঁরা তুলে ধরেন।
পরে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে তাঁর ৮২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।
অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।