অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের দুর্দান্ত জয়, শুভেচ্ছা জানালেন ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে পরাজিত করে ঐতিহাসিক জয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

রোববার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।


বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ডারউইন টেস্টে বাংলাদেশের এই লাল-সবুজ বিজয় পুরো জাতির জন্য আনন্দ, গৌরব ও মর্যাদার বিষয়। তিনি মনে করেন, ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা, দলীয় ঐক্য, সহনশীলতা এবং অসাধারণ নৈপুণ্যের ফলেই এই স্মরণীয় জয় সম্ভব হয়েছে।


তিনি আরও বলেন, কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশ দলের ক্রিকেটাররা যেভাবে ধৈর্য, আত্মবিশ্বাস এবং লড়াকু মনোভাবের পরিচয় দিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।

ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সমুন্নত হবে বলেও আশা প্রকাশ করেন জামায়াত আমির। একই সঙ্গে তিনি দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে খেলোয়াড়দের প্রতি শুভকামনা জানান।