প্রকাশ : ২২ আগস্ট ২০২৬
সময়: ১১:৫১ এএম
স্মৃতিসৌধে আজ শ্রদ্ধা জানাবেন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী-
জাতীয় স্মৃতিসৌধে আজ শনিবার (২২ আগস্ট) দুপুরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন নবনিযুক্ত চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পর নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করে মধ্যরাতে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
রুলস অব বিজনেস, ১৯৯৬-এর বিধি ৩ অনুযায়ী জারি করা প্রজ্ঞাপনে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টনের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন—আবদুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী, আন্দালিভ রহমান পার্থ, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
শপথ গ্রহণ ও দায়িত্ব বণ্টনের পর আজ জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তারা।