আজিমপুর সরকারি আবাসন জোন-এ নবনির্মিত মন্দির ও উপাসনালয়ের শুভ উদ্বোধন

আশরাফুল আলম : 

আজিমপুর সরকারি আবাসন জোনের নবনির্মিত মন্দির ও উপাসনালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শ্রী বিজন কান্তি সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রতিমন্ত্রী (প্রতিমন্ত্রী পদমর্যাদা), হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হামিদুর রহমান, মাননীয় সংসদ সদস্য, ঢাকা-৭; শ্রী তপন কুমার চন্দ্র মজুমদার, ভাইস চেয়ারম্যান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট; জনাব মোঃ খালেক উজ্জামান চৌধুরী, প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর; এবং জনাব মোঃ আশিকুর রহমান, প্রধান স্থপতি, রাষ্ট্রপতি অধিদপ্তর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী বিশ্বজিৎ বৈশাখ, সভাপতি, আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটি। অনুষ্ঠানটির আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল আজিমপুর সরকারি আবাসন পূজা কমিটি এবং আজিমপুর  সরকারি আবাসন মন্দির প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সরকারি কর্মকর্তাদের আবাসন, আজিমপুরের কমন ফ্যাসিলিটিজ ভবনের দ্বিতীয় তলার হলে। নবনির্মিত মন্দির ও উপাসনালয়ের উদ্বোধনের মাধ্যমে আজিমপুর সরকারি আবাসন এলাকার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে। শুভ উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাসিন্দা এবং ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।