পিতার বেদখলি সম্পত্তি উদ্ধারে বরগুনার আমতলিতে ইউএনও'র বরাবর পুত্রের আবেদন

শাহ্ আলমঃ 

বরিশালের বরগুনার আমতলিতে পিতার নামে বরাদ্দকৃত বেদখলি  সরকারী সম্পত্তি উদ্ধারে আমতলি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছেন মরহুম এ্যাডভোকেট টি,এম মোজাফ্ফ হোসেন এর একমাত্র পুত্র মাহতাবুর রহমান।

আবেদন সূত্র বলছে,মৃত মোহাম্মাদ অ্যাডভোকেট টি, এম, মুজাফ্ফর হোসেন বিগত ১০-০৩-১৯৯৮ ইং সালে বামনা জেলা পরিষদ থেকে আমতলী সরকারী কলেজের উত্তর পাশে ইউএনও অফিস সড়কের পশ্চিম পাশে ৩০ ফুট ২০ফুট খাস জমি বন্দোবস্ত পেয়ে অস্থায়ী গৃহ নির্মান করে ভোগ দখল করে আসলে ও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তা স্থানীয় আওয়ামী লীগ নেতা সামসুদ্দিন সাবু জোরপূর্বক দখল করে নেয়। তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও তেমন কোনো সুরাহা পায়নি পুত্র মাহতাবুর রহমান। অ্যাডভোকেট টি, এম, মুজাফ্ফর হোসেন ২০১২ সালে মৃত্যু বরণ করলে তার একমাত্র পুত্র  মাহতাবুর রহমান তার পিতার বন্দোবস্তের জমির দখল দাবি করলেও তাদের পেশী শক্তির কাছে অসহায় ছিল। বর্তমানে দেশে নাগরিক সুশাসন ও অধিকার  পুনরায় প্রতিষ্ঠা হওয়ায় মাহতাব এর পিতার নামে বন্দোবস্তকৃত জমি তার পিতার মৃত্যু পরবর্তীতে তার নামে প্রাপ্তির আবেদন করেছে ।
উক্ত আবেদন এর সাথে
 বরগুনা জেলা পরিষদ থেকে মৃত অ্যাডভোকেট টি, এম, মুজাফ্ফর হোসেনের নামে বন্দবস্তের অনুলিপিও প্রদান করেন তিনি।