অভয়নগরে ভৈরব নদ বাঁচাও এবং ঘাটের খাজনা কমানোর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ 

যশোরের অভয়নগর উপজেলার শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়ায় ভৈরব নদ বাঁচাও এবং ঘাটের খাজনা কমানোর দাবিতে নওয়াপাড়ার সার খাদ্যশষ্য ,সিমেন্ট ,কয়লা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও বিআইডব্লিউটিএ'র উপ-পরিচালক মাসুদ হোসেনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । 

মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন সমিতির সভাপতি আলহাজ আব্দুল গনি সরদার,সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজালাল হোসেন,অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান সাধারন সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, সাধারন সম্পাদক রেজাউল করিম মোল্লা, বিএনপি নেতা মশিউর রহমান মশি নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান,  থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,যুগ্ম সম্পাদক  আসাদউল্লাহ আসাদ,শ্রমিক দলের সাধারণ সম্পাদক  রফিকুজ্জামান টুলু,বিএনপি নেতা আসাদুজ্জামান জনি,শ্রমিক নেতা সাবেক কাউন্সিলর সমশের আলম,জাকির হোসেন ও জামায়াতে ইসলামীর নেতা গোলাম মোস্তফা, ফজলু শেখ সহ ব্যাবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।