প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১১:৩২ পিএম
মুন্সীগঞ্জে গজারিয়া বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আজ মঙ্গলবার বিকেলে ৫ টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর থানা সংলগ্ন মায়ামি রেস্টুডেন্ট থেকে উপজেলা রোড হয়ে ভবেরচর বাজার শেষ হয়। এ সময় বিএনপি'র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।
পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মহাসড়ক দিয়ে ভবেরচর হাসপাতাল রুট ও সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ভবেরচর বাজারের সামনে এসে শেষ হয়।
এসময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।