প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৫:৪৮ পিএম
শ্যামনগরে কৃষকের মুরগির ঘর থেকে ১৮ ফুটের অজগর উদ্ধার
মোঃ মহাসিন কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে এক কৃষকের মুরগির ঘর থেকে প্রায় ১৮ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে আতিয়ার রহমানের ছেলে কৃষক মুক্তার গাজীর মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করে বন বিভাগ।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, অজগরটি মুরগির ঘরে ঢুকে ছয়টি হাঁস-মুরগি খেয়ে ফেলে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় সিপিজির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সিপিজির সদস্য আবুল হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে বন বিভাগের সদস্যরা এসে অজগরটি উদ্ধার করেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা এরফান উদ্দিন বলেন, সুন্দরবন থেকে খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে আসতে পারে। উদ্ধার করা অজগরটি সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হবে।