প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১২:২৫ পিএম
বান্দরবানে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
লামা (বান্দরবান) প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বান্দরবান জেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি এ কমিটির অনুমোদন দিয়েছে।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনপত্র অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বান্দরবান জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে মং সা প্রু চৌধুরী-কে আহ্বায়ক এবং গোলাম মোস্তফা মাসুদ-কে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মোঃ নাজমুল হাসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ফিলিপ বলিরাম ত্রিপুরা সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আ স ম সায়েম হোসাইন, খালেদ মোশাররফ মাসুদ ও আব্দুল গফুর।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে গঠিত এ কমিটি আগামী ছয় মাস বান্দরবান জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বান্দরবান জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।