যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন

আমিনুর রহমানঃ

যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার(২ সেপ্টেম্বর) যশোর জেলা জাতীয় পার্টির কার্যালয় (গোহাটা রোড, যশোর) থেকে জেলা আহ্বায়ক মো: মকবুল হোসেন ও সদস্য সচিব মো: খবির গাজী এই নতুন আহবায়ক কমিটিগুলোর আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেন।
​তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এই কমিটিগুলো গঠন করা হয়েছে বলে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ জানিয়েছেন।

মো: জহির উদ্দিন-কে আহ্বায়ক এবং শেখ ফরিদ হোসেন-কে সদস্য সচিব করে 
অভয়নগর উপজেলায় ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 
​কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩৯ জনকে সদস্য করা হয়েছে। ​যুগ্ম আহ্বায়কগণ হলেন মো: মনিরুল ইসলাম লাভলু বাঘা, এম এ ওহেদ, সৈয়দ ফরিদুল ইসলাম, প্রহল্লাদ সাহা, শেখ আব্দুল কাদের, এম এম আব্দুল গফফার, মো: জাকির হোসেন, মো: মোসাদ্দেক হোসেন (নান্টু) এবং মো: হাফিজুর রহমান।
অন্যদিকে মোঃ মনিরুল ইসলাম লাভলু (বাঘা)-কে আহ্বায়ক এবং মোঃ মোসাদ্দেক হোসেন নান্টু-কে সদস্য সচিব করে নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির ২৯ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ​কমিটিতে ৭ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২১ জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
​যুগ্ম আহ্বায়কগণ হলেন অরুন দাস অনিক, মোঃ ওমর আলী, সাইফুল ইসলাম বকুল, মোঃ মাসুদ ফরাজী, মোঃ আলমগীর ফরাজী ও মোঃ মিঝন চৌধুরী এবং ​সদস্যবৃন্দ হলেন শ্রী বিশ্বপদ, ইবাদ আলী মুন্সি, মোঃ আলীম মোড়ল, আঃ সালাম মোড়ল, ঈমান আলী, শাহাজাহান আলী, কালাম সিকদার, জবেদ আলী, জিয়াউর রহমান, সোহেল, কোরবান আলী, গোলাম আজম খান, আলতাফ শেখ, ঈমান আলী মোল্যা, শফিকুল ইসলাম, বুলবুল ফকির, শেখ দেলোয়ার হোসেন, শেখ ইমন, শেখ আব্দুস সালাম, মোঃ ইমরান এবং মোঃ মনির।