সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক মোয়াজ্জেম হোসেন জুয়েল দেওয়ান, দ্রুত সুস্থতা কামনা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দৈনিক ইত্তেফাকের, গজারিয়া প্রতিনিধি সাংবাদিক মোয়াজ্জেম হোসেন (জুয়েল দেওয়ান)।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে বের হন তিনি। এ সময় গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলীপুরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তার ডান পায়ে একাধিক সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। পরবর্তীতে চিকিৎসাপত্র দিয়ে তাকে বাসায় পাঠানো হয়।
সাংবাদিক মোয়াজ্জেম হোসেন (জুয়েল দেওয়ান) এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেছেন তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।