প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১১:৫৮ এএম
ডা. সৈয়দ নুরুল ইসলাম ও সরাইফুল মাহফুজকে বহিষ্কার করল সাম্যবাদী দল
মোঃ জাকির :
বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) জাতীয়তাবাদী জোটে ছিল, আছে এবং থাকবে—এটাই দলীয় সুপ্রিম কাউন্সিলের সিদ্ধান্ত।
সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ সৈয়দ নুরুল ইসলাম ও দলের পলিটব্যুরো সদস্য সরাইফুল ইসলাম মাহফুজকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করা হলো। পহেলা সেপ্টেম্বর, রোজ মঙ্গলবার, দলের কেন্দ্রীয় সভাপতি কমরেড সাঈদ আহম্মেদের সভাপতিত্বে দলের পলিটব্যুরোর ভার্চুয়ালি জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ সৈয়দ নুরুল ইসলাম ও দলের পলিটব্যুরো সদস্য সরাইফুল ইসলাম মাহফুজকে সংগঠন পরিপন্থী কার্যক্রমসহ অধুনালুপ্ত চরমপন্থী জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাথে গোপনে যোগসাজশের অভিযোগ রয়েছে। এমনকি অভিযুক্ত দুই ব্যক্তি জাতীয়তাবাদী জোটে অবস্থান করা সত্ত্বেও বিএনপি সরকারের সমালোচনায়—মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানসহ—সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
বিগত পাঁচ বছরে সারা দেশে পাঁচটি সাংগঠনিক কমিটি করতে তাঁরা ব্যর্থ হয়েছেন। দলের ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ সৈয়দ নুরুল ইসলামের চরম সাংগঠনিক ব্যর্থতার কারণে ভাড়া করা লোকজন ছাড়া জোটের মিটিংয়ে অবস্থান করা অসম্ভব ছিল। এমন অযোগ্য ও অপদার্থ নেতৃত্ব দিয়ে কমিউনিস্ট আন্দোলন সম্ভব নয়।
অতি দুঃখের বিষয় হলো, সাম্যবাদী দল (এম-এল)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, আমাদের প্রিয় নেতা সাবেক এমপি কমরেড মোহাম্মদ তোয়াহা ভাইয়ের বিরুদ্ধে সমালোচনামূলক মিথ্যাচার করাই ছিল দলে অনুপ্রবেশকারী ডাঃ নুরুল ইসলাম গংদের পার্টিবিরোধী কার্যকলাপের প্রধান দিক।
আজকের এই ভার্চুয়ালি জরুরি সভায় সংগঠন পরিপন্থী কার্যকলাপ এবং চরম মিথ্যাচারিতা প্রমাণিত হওয়ায় এই দুই অভিযুক্তকে স্থায়ীভাবে সাম্যবাদী দলের সম্পাদক পদ ও পলিটব্যুরো পদ থেকে বহিষ্কারসহ অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ১লা সেপ্টেম্বর থেকে অভিযুক্তরা সাম্যবাদী দলের কেউ নয়—এই মর্মে ঘোষণা করা হলো যে, তাদের কোনো অপকর্ম কিংবা জঙ্গিবাদী কার্যকলাপের দায়িত্ব সাম্যবাদী দল নেবে না।
আজকের ভার্চুয়ালি সভায় যোগদানকারী:
১. দলের কেন্দ্রীয় সভাপতি কমরেড সাঈদ আহম্মেদ
২. পলিটব্যুরোর সিনিয়র সদস্য কমরেড এরশাদ আলী
৩. পলিটব্যুরো সদস্য কমরেড মেহেবুব মিয়া
৪. কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য কমরেড নওশাদ আলী
৫. কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শামসুজ্জামান ভুলু
৬. কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড হাবীব
৭ কমরেড নুরুলদীন ঢালী
৮. কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুমন হাওলাদার
৯. কমরেড মীর জাদা সোহেল
বার্তা প্রেরক:
কমরেড নওশাদ আলী