প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৫:০৮ পিএম
গজারিয়ায় তেতৈতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, ২য় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতি বার(১০সেপ্টেম্বর)সকাল ১১ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নস্থ ১১নং তেতৈতলা স:প্রা:বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুই শতাধিক মা ও অভিভাবকদের উপস্থিতি সমাবেশে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো:হাবিবুর রহমান অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি আজিজুল হক পার্থ,সদস্য সচিব ও প্রধান শিক্ষক ইলিয়াস সাদেক স্বপন,অভিভাবক সদস্য ফারহানা আক্তার,সিনিয়র শিক্ষক নাইমা আক্তার,নাসরিন সুলতানা,রাবেয়া আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে উম্মুক্ত আলোচনা করা হয়,এ সময় মা ও অভিভাবক'রা বিভিন্ন বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেন।ম্যানেজিং তাদের মতামত গুরুত্বের শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান শিক্ষককে দিক নির্দেশনা প্রদান করেন ও বাস্তবায়নের জন্য সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন
সমাবেশে সকল শ্রেণীর শিক্ষার্থীদের ২য় প্রান্তিক
পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে অভিভাবকদের হাতে ফলাফল সীট তুলে দেওয়া হয়।