প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৭:৪৬ পিএম
খিলক্ষেত খা-পাড়া এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযানে ১০ বাড়ির অবৈধ অংশ অপসারণ
তাছলিমা তমা:
রাজধানীর খিলক্ষেত খা-পাড়া এলাকায় রাজউকের নকশা বহির্ভূত নির্মিত ভবনের অবৈধ অংশ অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করে রাজউক কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে প্রায় ১০টি বাড়ির নকশাবহির্ভূত ও অবৈধ অংশ রাজউকের বুলডোজার ও শ্রমিক দিয়ে ভেঙে অপসারণ করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট বাড়িগুলোর বৈদ্যুতিক মিটারও ডেসকোর মাধ্যমে অপসারণ করা হয়েছে বলে জানা গেছে।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। এ সময় রাজউক ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, অনুমোদিত নকশা অমান্য করে নির্মিত অতিরিক্ত অংশের বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।