প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬
সময়: ১২:৩১ পিএম
অভয়নগরের বাহারুল মল্লিকককে ৩ লাখ টাকার বিনিময়ে খুনঃ খুনী গ্রেফতার
আমিনুর রহমানঃ
যশোরের অভয়নগর উপজেলার রানাগাতি মধ্যপাড়ায় চরমপন্থি বাহারুল মল্লিককে তার আপন ছোটভাই মামুন মল্লিক কিলার ভাড়া করে খুন করিয়েছেন বলে অভিযোগ তীর তার আপন ছোটভাই মামুন মল্লিকের দিকে। আর সেই কি*লা*র*ই বাহারুল মল্লিকের একমাত্র ঘনিষ্ঠ সহযোগী আশরাফুল ইসলাম আশা। মাত্র ৩ লাখ টাকার চুক্তিতে বাহারুল মল্লিককে খুন করানো হয়। গত ৯ সেপ্টেম্বর গভীর রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রামে অভিযান চালিয়ে কিলার আশরাফুল ইসলামকে ডিবি পুলিশ আটক করে। তাকে আটকের পর বাহারুল মল্লিক হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ডিবি পুলিশ।
আটক আশরাফুল ইসলাম খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রামের আব্দুর রশিদের ছেলে। আটকের পরদিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তাকে যশোরের আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, মামলাটি তদন্ত করছেন অভয়নগর থানা পুলিশের এসআই নাসির । উল্লেখ্য গত সোমবার ( ৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানাগাতি মধ্যপাড়ার একটি বাগানে চরমপন্থি বাহারুল মল্লিকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বড়ভাই বিল্লাল মল্লিক অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।অভয়নগর থানার মামলা নং-১০, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬, ধারা ৩০২/৩৪।
আশরাফুল ইসলামকে আটকে অংশগ্রহণকারী ডিবি পুলিশের জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে কিলার শনাক্তের পর গত বুধবার ( ৯ সেপ্টেম্বর) গভীর রাতে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি গ্রামে অভিযান চালিয়ে তারা আশরাফুল ইসলাম আশা নামে এক সন্ত্রাসীকে আটক করে।
আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাহারুল মল্লিক তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আর তাকেই ৩ লাখ টাকায় ভাড়া করে বাহারুল মল্লিককে খুন করিয়েছেন নিজ ছোটভাই মামুন মল্লিক। হত্যাকান্ডের আগে আশরাফুল ইসলামকে চুক্তির ৩ লাখ টাকার চেক দিয়েছিলেন মামুন মল্লিক। চেক পাওয়ার পর তিনি টাকা উত্তোলন করে দেন। এরপর ৬ সেপ্টেম্বর রাতে কৌশলে বাহারুল মল্লিককে ডেকে নিয়ে রানাগাতি মধ্যপাড়ার একটি বাগানে এনে খুন করে। তার সাথে আর ৩ জন ছিলো বলে জানায়। কিন্তু তাদের নাম জানেনা বলে দাবি করেছেন আশরাফুল ইসলাম। কী কারণে বাহারুল মল্লিককে মামুন খুন করিয়েছেন এ সম্পর্কে আশরাফুল ইসলাম ডিবি পুলিশের কাছে দাবি করেছেন, বাহারুল মল্লিক ঠিকমতো বাড়িতে যেতেন না। তার পিতার ২৫/৩০ বিঘা জমি রয়েছে। এই জমির ভাগের জন্য বাড়িতে মাঝে মধ্যে এসে অত্যাচার করতেন বাহারুল মল্লিক। পিতা এবং অন্য ভাইদের মারধর করতেন। এ কারণে অতিষ্ঠ হয়ে এবং অত্যাচারের হাত থেকে রেহাই পেতে বাহারুল মল্লিককে খুন করিয়েছেন ছোট ভাই মামুন মল্লিক।