পত্নীতলা থানার আইন-শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অভিযানে গ্রেফতার ১১

মাসুদ রানা, নওগাঁ প্রতিনিধি: 

নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় অপরাধ প্রতিরোধে পত্নীতলা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত সহ মোট ১১ (এগারো) জন আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের  অদ্য ইং ১৬/০৯/২০২৬ তারিখে বিজ্ঞ আদালত নওগাঁ এবং জেলা কারাগার, নওগাঁয় প্রেরণ করা হলো।