প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৯:৩২ পিএম
দিগনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হক হাওলাদার
মুকসুদপুর প্রতিনিধি:
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার, দিগনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ (গভার্ণিং বডি)-এর নতুন এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও দিগনগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হক হাওলাদার।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১/৯/২০১৬ তারিখের আবেদনের প্রেক্ষিতে ১৫/৯/২০২৬ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোড কতৃক এডহক কমিটি অনুমোদিত হয়।
নতুন দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় আব্দুল হক হাওলাদার বলেন, "দিগনগর উচ্চ বিদ্যালয় এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য।"
তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।
এদিকে আব্দুল হক হাওলাদার সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন সভাপতির দূরদর্শী নেতৃত্বে দিগনগর উচ্চ বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে।