মুকসুদপুরে পুলিশের সান্ধ্যকালীন অভিযানে পরোয়ানাভুক্ত ৩ ডাকাত গ্রেফতার

শরীফ কাইয়ূম, মুকসুদপুর প্রতিনিধিঃ 

গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মুকসুদপুর থানা পুলিশের সান্ধ্যকালীন অভিযানে পরোয়ানাভুক্ত ৩ ডাকাত গ্রেফতার করেছে,
 পৌরসভার কমলাপুর বাঙ্গীর মোড় (আগারী) জোড়া ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্লার ছেলে সুমন মোল্যা (২৪), লিমন মোল্লা (২১), এবং ঝুটিগ্রামের আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই রাসেল খান, এস আই সাব্বির হোসাইন এবং এস আই আকরাম সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে, উপজেলার কমলাপুর বাঙ্গীর মোড় জোড়া ব্রীজের নিকট থেকে, একাধিক ডাকাতি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করে।

 মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একাধিক ডাকাতি মামলাসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।