তিতাসে নতুন কূপ থেকে মিলবে দৈনিক ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। নতুন এ কূপ থেকে প্রতিদিন ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কূপটির গ্যাস সরবরাহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।


এর আগে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে কূপটির খননকাজ শুরু হয়। ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। পরে চলতি বছরের ১৯ জুন থেকে পরীক্ষামূলকভাবে এ কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়।


তিতাস গ্যাসক্ষেত্রে বর্তমানে ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।