অভয়নগরের সিঙ্গাড়ীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আমিনুর রহমানঃ যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিঙ্গাড়ীতে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ) সিংগাড়ী যুব সংঘ

কতৃক আয়োজিত সিংগাড়ী  কলেজ মাঠে প্রধান অতিথি হিসাবে  ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের  শুভ উদ্বোধন করেন  অভয়নগর থানা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা

মুস্তাফিজুর রহমান। উদ্বোধনী খেলায় আরো উপস্থিত আছেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি ডাক্তার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল জব্বার শেখসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে শুভরাড়া স্পোর্টিং ক্লাব বনাম পায়রাহাট স্পোর্টিং ক্লাব। খেলায় শুভরাড়া (২-১) গোলে বিজয়ী হয়।