ভাটপাড়া বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সাইদুল সভাপতি, আলামীন সম্পাদক, হামিদুল কেশিয়ার 

আমিনুর রহমানঃ যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ভাটপাড়া বাজারের বাজার কমিটির দ্বি-বার্ষিক  নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  নির্বাচনে সাইদুল সভাপতি আলামিন সাধারণ সম্পাদক এবং হামিদুল ক্যাশিয়ার নির্বাচিত হয়েছে। 

  গত ২ সেপ্টেম্বর বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক ঘেষিত  নির্বাচনী তফসিল অনুযায়ী  সোমবার (২১ সেপ্টেম্বর)  সভাপতি, সাধারণ সম্পাদক এবং  কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী পদগুলো নির্বাচিত প্রতিনিধিরা কো অপ্ট করবে বলে জানা যায়। অত্যন্ত শান্তি পুর্ণ পরিবেশে  কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুইটা  প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে  বলে জানা যায়।

 একটা প্যানেলে শহিদুল - আমিনুল- হামিদুল  ও অন্য প্যানেলে  কামরুল - আলামিন - নাসির নির্বাচন করেছে। সভাপতি ও কেশিয়ার  একই প্যানেল থেকে নির্বাচিত হয়েছে। সভাপতি পদে সাইদুল চেয়ার মার্কায় ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামরুল চশমা মার্কায় ১১৩ ভেট পেয়েছে। এ পদে ভোট নষ্ট হয়েছে ১৯ টি। সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম মিন্টু ডাব মার্কায় ১১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছে এবং অন্য প্যানেলের আলামিন আনারস মার্কায় ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। 

এ পদে ভোট নষ্ট হয়েছে ২৩ টি।  তাছাড়া  কেষাধ্যক্ষ পদে হামিদুল মাছ  মার্কায়  ১৫১  ভেট পেয়ে বিজয়ী হয়েছে এবং নাসির হরিণ মার্কায় ১১৬ ভোট পেয়েছে।  ভোট নষ্ট হয়েছে ১১ টি। মোট ভোটার ছিল ২৮৭ টি। সকল পদে মোট ভোট কাস্ট হয়েছে ২৭৮ টি। 

সরেজমিনে ভোটারদের সাথে আলাপে জানা যায় তারা বাধাহীন ভাবে শান্তিপুর্ণ পরিবেশে সকাল ১০ টা থেকে বিকাল  ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভেট দিয়েছে । নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনার ৬ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেখ তৈয়েবুর রহমান বলেন, ভাটপাড়া বাজার একটি ঐতিহ্যবাহী বাজার।  সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত কমিটি আগামী দিনে বাজার উন্নয়নের জন্য এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

 নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অভয়নগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত পাল, পোতপাড়া পাইকপাড়া ভুগিলহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরাফাত হোসেন রিপন মল্লিক, অভয়নগর থানা বিএনপি'র সহ-সভাপতি হাবিবুর রহমান খোকন এবং ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক সেদিন জাভেদ।