প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৫:২৮ পিএম
রংপুর মেডিকেলে বারান্দার মেঝেতে চিকিৎসা নিচ্ছেন সাংবাদিক লিটন
সাজ্জাদ আহমেদ, রংপুর প্রতিনিধি :
"রংপুরের সাংবাদিক ভাইদের প্রতি আকুল আহ্বান"
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের রংপুরের সুপরিচিত সংবাদকর্মী এস এম লিটন ভাই গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিন্তু অত্যন্ত কষ্টের বিষয়, হাসপাতালের ২৯ নং ওয়ার্ড মেডিসিন (২য় তলা) ভেতরে কোনো বেড না পেয়ে, তিনি চলাচলের বারান্দার ফ্লোরে অসহায় অবস্থায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন।
একজন গণমাধ্যমকর্মী, যিনি সবসময় মানুষের সুখ-দুঃখের কথা সবার সামনে তুলে ধরেন, আজ তিনি নিজেই এমন অবহেলার শিকার। বিষয়টি অত্যন্ত বেদনার ও অমানবিক।আমি রংপুরের সকল সাংবাদিক ভাই এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি—আসুন, আমরা সবাই মানবিক দৃষ্টিকোণ থেকে লিটন ভাইয়ের পাশে দাঁড়াই।
তার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এবং তাকে এই পরিস্থিতি থেকে দ্রুত একটা ভালো অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
আসুন, একজন সংবাদ কর্মীর বিপদে আমরা সবাই এগিয়ে আসি।