প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০২:৫৪ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিস আকস্মিক পরিদর্শন করেছেন এমপি রবিউল বাশার।
মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি পৃথকভাবে দুটি সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক কার্যক্রম, সেবার মান এবং সাধারণ মানুষের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্ব পালনে আন্তরিকতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।