প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৮:৫৬ পিএম
গজারিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার
মুন্সীগঞ্জের গজারিয়ায় তেতুইতলা হাঁস পয়েন্টে মর্নিংসান হোটেলে অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গজারিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গজারিয়া থানাধীন হাঁস পয়েন্ট সংলগ্ন মর্নিংসান হোটেলের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বাটিবন্দ এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মো. কাদির (৪৫), কুমিল্লার চান্দিনা থানার উত্তর গল্লাই এলাকার মৃত আবু মিয়ার ছেলে মো. মিজান (৪০) এবং চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ছিন্নমূল (জঙ্গল সলিমপুর) এলাকার আবদুর রউফের ছেলে মো. আলম (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।