গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্রিজ ও সড়ক মেরামত চলছে: যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা

 শাকিলপ্রধান : 

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে আলিপুর  ব্রিজ এবং সড়কের ক্ষতিগ্রস্ত স্থানে জরুরি ভিত্তিতে গর্ত মেরামতের কাজ চলছে। সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণের ফলে মহাসড়কের ঢাকামুখী ও চট্টগ্রামমুখী লেনের বিভিন্ন পয়েন্টে পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। এতে করে গত কয়েকদিনে এই রুটে যান চলাচলের গতি ধীর হয়ে পড়ে এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়।যাত্রী ভোগান্তি কমাতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী ও কর্মীরা মহাসড়কের গজারিয়া  ভবেরচর, আলিপুরা  এলাকাসহ গজারিয়ার বিভিন্ন পয়েন্টে রাস্তা ও ব্রিজের গর্তে পাথর ও বিটুমিন দিয়ে সংস্কার কাজ চালিয়ে যাচ্ছেন।ভবেরচর হাইওয়ে পুলিশ ইনচার্জ মনিরুজ্জামান  জানা গেছে, সড়ক মেরামতের কাজের কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়ির কিছুটা বাড়তি চাপ রয়েছে। তবে যান চলাচল সচল রাখতে এবং যানজট এড়াতে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত হাইওয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই সংস্কার কাজ পুরোপুরি শেষ হলে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে।