প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬
সময়: ১১:২৩ এএম
৯ ন: ব্রহ্মরাজপুর ইউনিয়নে নির্বাচনে ৬ নং ওয়ার্ড আলোচনায় মো: জুলফিক্কার আলী
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার ৯ং ব্রহ্মরাজপুর ইউনিয়নে নির্বাচনে ৬ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও গরিবের বন্ধু ও গরীব দুঃখী সকলের পাশে থাকেন মোঃ জুলফিকার আলী।
জানা গেছে, মো: জুলফিকার আলী দীর্ঘদিন ধরে ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক মূলক কাজ করে থাকেন ও দায়িত্ব পালন করে আসছেন। বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সক্রিয় রয়েছেন। তরুণ, পরিচ্ছন্ন ও সদালাপী হিসেবে ৯ নং ইউনিয়নে ৬ নং ওয়ার্ড তার ব্যাপক পরিচিতি রয়েছে।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার হিসেবে তারা একজন সৎ ও জনবান্ধব প্রার্থী চান। সেই জায়গা থেকে মো : জুলফিক্কারকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে মেম্বার পদপ্রার্থী মো: জুলফিক্কার বলেন, “আমি স্বতন্ত্র ভাবে ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নে ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি এই ইউনিয়নকে দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আমি সব সময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।”
তিনি ০৬ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন।