গজারিয়ায় সমাজসেবক চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলুর গণসংযোগ ও দোয়া প্রার্থনা

​গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেছেন বিশিষ্ট সমাজসেবক নাজিম লাভলু।

​শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী গণসংযোগে বড় রায়পাড়া গ্রামের বিভিন্ন বাড়ি, পাড়া-মহল্লা ও স্থানীয় হাট-বাজারে গিয়ে তিনি সাধারণ ভোটার ও প্রবীণ মুরব্বিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বয়োজ্যেষ্ঠদের খোঁজখবর নেন এবং তাদের কাছে দোয়া ও আশীর্বাদ চান। পাশাপাশি এলাকার তরুণ ও যুবসমাজের সঙ্গেও তাকে মতবিনিময় করতে দেখা যায়।

​গণসংযোগকালে সমাজসেবক নাজিম লাভলু বলেন, "আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেলে আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।"

​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার যুবক ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। গ্রামের পথচারী ও সাধারণ বাসিন্দারাও তার এই আন্তরিক উপস্থিতিকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন।