প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬
সময়: ১০:১০ এএম
নওগাঁর পত্নীতলায় ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের অবৈধ মাদক বিরোধী অভিযানে ইং ০৩/১০/২০২৬ তারিখ বিকালে স্থানীয় জনগণের সহযোগিতায় পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার অন্তর্গত বাদপুইয়া মৌজস্থ কর্মকারপাড়া হতে ১। মোছাঃ শাবনুর আক্তার (২৯), স্বামী- মোঃ গাজিউল আলম, সাং- বাদপুইয়া, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক করে তার হেফাজত হতে ৫০ (পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।