প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬
সময়: ০৫:৩২ পিএম
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
আজ রবিবার (৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্রমরাজপুরের ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাও: আনিছুর রহমান সার্বিক ব্যবস্থাপনায় জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এ ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেস, সাতক্ষীরা সিটি কলেজের সহযোগী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদ, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল এবং ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী প্রমূখ।