গজারিয়ার ব্যবসায়ী হেলাল উদ্দিন ভূঁইয়া বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগের সহ-সভাপতি নির্বাচিত

​নিজস্ব প্রতিবেদক: 

​বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, মুন ফিলিং স্টেশন এর স্বত্বাধিকার ও গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। ​দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে জ্বালানি ও পেট্রোলিয়াম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ব্যবসায়িক নেতৃত্ব, সততা ও সাংগঠনিক দক্ষতার মূল্যায়নেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

​তাঁর এই অর্জনে গজারিয়া উপজেলার বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, স্থানীয় সুধীসমাজ এবং শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সবাই আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে ঢাকা বিভাগে জ্বালানি তেল ব্যবসায়ী ও পাম্প মালিকদের স্বার্থ রক্ষা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।

​নব-নির্বাচিত সহ-সভাপতি হেলাল উদ্দিন ভূঁইয়া তাঁর ওপর অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন, সেজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।