মুকসুদপুরে ​নানা আয়োজনে তানজিমুল কুরআন একাডেমির "আনন্দ আয়োজন" সম্পন্ন

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার তানজিমুল কুরআন ইসলামী একাডেমির "আনন্দ আয়োজন— প্রতিভা বিকাশ ও ২য় সাময়ীক পরীক্ষার পুরস্কার বিতরণ ২০২৬" অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার  (৮ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় মাদ্রাসা মাঠে মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান "আনন্দ আয়োজন প্রতিভা বিকাশ ও ২য় সাময়ীক পরীক্ষার পুরস্কার বিতরণ ২০২৬" অনুষ্ঠিত হয়েছে।
তানজিমুল কুরআন ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা হফেজ মওলানা শফিকুল ইসলাম সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু,  দপ্তর 

সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রুস্তম মোল্লা, এলাকার গুণি ব্যাক্তিদের মাঝে বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ জাহাঙ্গীর আলম পরিচালক কোয়ালিটি লার্ণারস, বিশিষ্ট প্রবিণ সাংবাদিক ও সাপ্তাহিক বাংলার নয়ণ পত্রিকার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বেলায়েত মিয়া, শিক্ষা অনুরাগী মোঃ হাফিজুর রহমান মুন্সি। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিক্ষা, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ সহ এলাকার অন্যান্ন গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আগত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।