সন্তানহারা পিতা সুমন কে সমবেদনা জানাতে ছুটে গেলেন  এমপি কামরুজ্জামান রতন

নিজস্ব প্রতিবেদক : 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আতিক নগর গ্রামে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়, যখন সন্তানহারা এক অসহায় পিতার পাশে এসে দাড়ান মুন্সীগঞ্জ-৩ আসনের  সংসদ সদস্য জনাব কামরুজ্জামান রতন।

​গতকাল ৯ অক্টোবর বিকেলে আতিক নগর গ্রামে শোকসন্তপ্ত পরিবারের বাসভবনে উপস্থিত হন তিনি। সেখানে গিয়ে তিনি শোকে ভেঙে পড়া পিতাকে জড়িয়ে ধরে গভীর সমবেদনা প্রকাশ করেন এবং পরিবারের সার্বিক খোঁজখবর নেন। সন্তান হারানোর এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারটিকে ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

​এ সময় কামরুজ্জামান রতনের সাথে দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত  সভাপতি  হারুন অর রশিদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত

সভাপতি  খন্দকার জালাল রিমু, উপজেলা কৃষক দলের সদস্য সচিব  তোফাজ্জল হোসেন সরকার এবং বালুয়াকান্দি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইকবাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

​উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী বিপদের দিনে সন্তানহারা পিতার পাশে এসে দাঁড়ানোর জন্য  এম পি  কামরুজ্জামান রতনসহ উপস্থিত সকল নেতাকর্মীর প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।