প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬
সময়: ১০:২৪ এএম
হরিরামপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জামিল বিশ্বাস, সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী
জহুরুল ইসলাম জুয়েল, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক সকালের বার্তার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. জামিল বিশ্বাস সভাপতি এবং দৈনিক সময়ের কণ্ঠের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. নাজমুল চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক তথ্য সংবাদের জেলা প্রতিনিধি ইমরুল হাসান হিমেল। সহ-সভাপতি পদে দৈনিক পৃথিবী প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মানিকুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক নিরপেক্ষের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আলোর দিগন্তের উপজেলা প্রতিনিধি মো. আমজাদ মীর, সহ-সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আবুল হাসনাত রাসেল, কোষাধ্যক্ষ পদে দৈনিক গণজমিনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে দৈনিক গণকণ্ঠের উপজেলা প্রতিনিধি রাসেল নির্বাচিত হয়েছেন। সহ-দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দিগন্তের কাগজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম জুয়েল।
কমিটির প্রচার সম্পাদক হিসেবে দৈনিক নববাণীর স্টাফ রিপোর্টার এসএম অপু এবং ক্রীড়া সম্পাদক হিসেবে জিএসএন নিউজ-২৪ ডটকমের ক্রীড়া প্রতিবেদক সাব্বির নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন দৈনিক রাঙামাটির সময়ের উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবির উপজেলা প্রতিনিধি সৌরভ সাহা এবং বিডি লাইভ ২৪ ডটকমের জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমানসহ অন্যরা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁদের শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব হরিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।
একই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকতার নীতি ও নৈতিকতা অনুসরণ এবং হরিরামপুর উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
পাশাপাশি নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে এবং স্থানীয় সাংবাদিকদের কল্যাণে প্রেসক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।