হাসপাতালে এমপি মুজিবুর রহমানকে দেখতে গেলেন মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানকে দেখতে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে গিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতালে গিয়ে তিনি অধ্যাপক মুজিবুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি কিছুক্ষণ মুজিবুর রহমানের শয্যাপাশে অবস্থান করেন এবং চিকিৎসকদের কাছ থেকে তার চিকিৎসার অগ্রগতির বিষয়ে অবহিত হন।

মিয়া গোলাম পরওয়ার অধ্যাপক মুজিবুর রহমানের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তিনি আশা প্রকাশ করেন, চিকিৎসার মাধ্যমে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং আবারও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

এদিকে, জামায়াত নেতাকর্মীরাও অধ্যাপক মুজিবুর রহমানের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।