মামুনুর রশিদ মামুন:
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে দুই পুরুষ এক নারী ও এক শিশুসহ চার জনকে বাংলাদেশে পুসিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই চার জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
গত শুক্রবার ভোর তিনটার দিকে কুষ্টিয়া ব্যাটেলিয়ান ৪৭ বিজিবি এর আওতাধীন মেহেরপুরের গাংনি উপজেলার শ্যাওরাতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৪৪ বাই ৪ এস এর কাছে এই ঘটনা ঘটে। ৪৭ বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় ভারতের 11 ব্যাটালিয়ন বিএসএফের বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা চারজন অজ্ঞতা নামা ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেন। গোয়েন্দা তথ্য ও সীমানতে বিজিবি ডবল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত করা হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বিজিবি সদস্যরা ওই চেষ্টা প্রতিহত করেন। ঘটনার পর দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের এ ধরনের কর্ম কান্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই বিজিবি।
পাশাপাশি ব্যাটেলিয়ান অধিনায়ক পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানিক প্রতিবাদ লিপি পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি জানাই শুক্রবার ভোরবেলা সীমান্তের ১০৪ নম্বর গেট দিয়ে বিএসএফ সদস্যরা ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বিশেষ সূত্রে তথ্য অনুযায়ী তারা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে অবস্থান করছেন। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটেলিয়ান ৪৭ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন সীমান্ত সর্বোত্তর রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গোয়েন্দার তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি জোরদার রাখা হয়েছে। শেওড়াতলা সীমান্তে পুশ্ ইনের চেষ্টার বিষয়টি শনাক্ত হওয়ার পরপরই টহল দল প্রয়োজনীয় পদক্ষেপ নেই।
স্থানীয় লোকজনের সহযোগিতায় বিএসএফের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তুমি আরো বলেন সীমান্ত এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনক্রমে কাম্য নয়। বিষয়টি পতাকা বৈঠককে উত্থাপন করে প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদ লিপিপাঠানোর প্রক্রিয়া চলছে।