“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফ আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহসিন আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রকৌশলী রাশেদা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা বেগম, উপজেলা আইসিটি কর্মকর্তা মানিকৃষ্ণ রায়, টেকনিক্যাল অফিসার (ল্যাম্ব) রুহুল আমিন, ফিল্ড কো-অর্ডিনেটর (ল্যাম্ব)
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুদের অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও একতাবদ্ধ হওয়ার জোর আহ্বান জানান।